ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করছেন প্রার্থীরা।

ইসি সূত্র জানায়, আপিলের প্রথম দিনে মোট ৪২টি আবেদন জমা পড়েছে। তবে প্রার্থীদের ছোটখাটো তথ্য সংশোধনের সুযোগ দিয়ে সময় দেওয়া হচ্ছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে

আঞ্চলিকভাবে আপিল আবেদনের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৫টি আবেদন জমা পড়েছে। এছাড়া রংপুর অঞ্চল থেকে ৩টি, রাজশাহী ৫টি, খুলনা ৩টি, বরিশাল ১টি, ময়মনসিংহ ১টি, ফরিদপুর ৭টি, কুমিল্লা ৫টি এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২টি আপিল আবেদন করা হয়েছে।

ইসি জানিয়েছে, কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন। তবে সিলেট অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো আপিল আবেদন জমা পড়েনি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ঋণখেলাপি হওয়া, কর ফাঁকি, ভোটারদের স্বাক্ষরে অসামঞ্জস্য এবং দাফতরিক নথিপত্রের ঘাটতির কারণেই বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন

মনোনয়ন বাতিল

নির্বাচন কমিশন আপিল

প্রার্থিতা আপিল কার্যক্রম

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন ২০২6

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *