সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে দেশের নানা প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে। শোকাহত মানুষের চোখে-মুখে স্পষ্ট একজন আপসহীন ও সংগ্রামী নেত্রীকে হারানোর গভীর বেদনা।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তাঁর প্রয়াত স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
ছবিতে তুলে ধরা হয়েছে খালেদা জিয়ার অন্তিম যাত্রার বিভিন্ন মুহূর্ত। ছবি: বিএনপি মিডিয়া সেল।
