স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করলেন তারেক রহমান

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। দীর্ঘদিন পর নেতার সঙ্গে সাক্ষাতে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিনইকবাল হাসান মাহমুদ টুকু

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পর তারেক রহমান তার শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ফুল দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন, যা উপস্থিতদের মধ্যে আবেগের ছোঁয়া এনে দেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *