গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি তারেক রহমান
গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি তারেক রহমান

গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি তারেক রহমান

৩০০ ফিট সংবর্ধনাস্থলের পথে তারেক রহমান, লাখো নেতাকর্মীর অভিবাদনে ধীরগতিতে এগোচ্ছে গাড়ি

রাস্তার দু’পাশে লাখো নেতাকর্মীর উপস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহhttps://biplobi24.com/মানকে বহনকারী লাল রঙের গাড়ি। পথে পথে তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন। বিপুল জনসমাগমের কারণে গাড়িটি খুব ধীরগতিতে সামনের দিকে এগোচ্ছে।

সর্বশেষ তথ্যে জানা গেছে, রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তিনি জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি তুলে নেন। আবেগঘন এই মুহূর্ত উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এরও আগে, গতকাল তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে লন্ডন বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *