৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

আর্জেন্টিনার গোলপোস্টের দীর্ঘদিনের অতন্দ্র প্রহরী সার্জিও রোমেরো আর ফিরবেন না চেনা আঙিনায়। ৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন আলবিসেলেস্তাদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই গোলরক্ষক।

২০০৯ থেকে ২০১৮, দেশের হয়ে ৯৬টি ম্যাচে তিনি ছিলেন আস্থার প্রতীক। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল কিংবা টানা দুই কোপা আমেরিকার রানার্সআপ হওয়ার পথে তার গ্লাভস ছিল জুড়িহীন। 

জাতীয় দল ছাড়াও ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন দীর্ঘ সময়। বেঞ্চে বসে থাকলেও যখনই সুযোগ পেয়েছেন, ৩৯টি ক্লিনশিট রেখে সমর্থকদের মন জয় করেছেন এই ‘শুট-আউট স্পেশালিস্ট’। 

এছাড়াও ভেলেন্সিয়া ও বোকা জুনিয়র্সের হয়ে গোল পোস্টের অতন্দ্রী হয়ে ছিলেন রোমেরো। ইনজুরি আর পড়তি ফর্মের কারণে গত ডিসেম্বরে ফ্রি এজেন্ট হওয়ার পর এবার নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। 

২০০৮ অলিম্পিকে সোনা জয়ী এই তারকা এখন মাঠ ছেড়ে বসতে চান ডাগ-আউটে। গ্লাভস জোড়া তুলে রাখলেও ফুটবল ছাড়ছেন না; কোচিং ক্যারিয়ার শুরুর নতুন লক্ষ্যেই এখন রোমেরোর সব মনোযোগ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *