২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— জানালেন ব্রিটিশ হাইকমিশনার

২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— জানালেন ব্রিটিশ হাইকমিশনার

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্তভাবে রফতানির সুযোগ বজায় থাকবে— এমন তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারাহ কুক জানান, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে বাংলাদেশের রপ্তানি খাত আরও বৈচিত্র্যময় ও স্থিতিশীল হবে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তই প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব সুদৃঢ় করতে আগ্রহী।

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন যে দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *