২০২৬ ফিফা বিশ্বকাপ

২০২৬ ফিফা বিশ্বকাপ

প্রতিটি ম্যাচে দুই অর্ধেই থাকবে ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেকস’


আসন্ন ফিফা বিশ্বকাপে প্রতিটি ম্যাচের দুই অর্ধেই তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ রাখা হবে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তাপমাত্রা বেশি থাকার আশঙ্কায় এই নতুন নিয়ম চালু করছে ফিফা।

সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই নিয়ম প্রবর্তন করা হয়েছে। আবহাওয়া যাই হোক, প্রতিটি অর্ধের ২২ মিনিট পর রেফারি খেলা থামিয়ে পানি পানের বিরতি দেবেন।

এর অর্থ, প্রতিটি ম্যাচে দুই অর্ধ মিলিয়ে মোট ৬ মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে। কোচ ও সম্প্রচারকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফিফা আরও জানায়, চলতি বছর ক্লাব বিশ্বকাপসহ কিছু টুর্নামেন্টে গরমের তীব্রতা অনুযায়ী হাইড্রেশন ব্রেকের ব্যবহার করা হয়েছে। ক্লাব বিশ্বকাপের কয়েকটি ম্যাচে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই এই বিরতি দেয়া হয়েছিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *