র্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।
তিনি বলেন, এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মূলহোতা ফয়সাল করিম মাসুদের বাবা-মা, স্ত্রী, শ্যালক, বান্ধবীসহ সহযোগীরা রয়েছেন। এর মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন সাক্ষীও একই ধারায় সাক্ষ্য দিয়েছেন।
হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। পাশাপাশি প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, সব তথ্য-প্রমাণ পর্যালোচনায় তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে চার্জশিট দাখিল সম্ভব হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়ায় বাধা দিতে ফ্যাসিস্টের দোসর ও সন্ত্রাসীরা তৎপর রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকা দুষ্কৃতকারীদের বিষয়ে দলীয় নেতৃত্বকে সচেতন থাকার অনুরোধ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ গত ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯,৯৯৩ জন গ্রেফতার হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্তসহ মোট গ্রেফতার সংখ্যা দাঁড়িয়েছে ২২,৩৪১ জনে।
এছাড়া লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি মো. রুবেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় বিপুল পরিমাণ ককটেল ও কেমিক্যাল উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনার মূলহোতা আলামিন পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

