১০ জনের এভারটন কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

১০ জনের এভারটন কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড


ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হতাশায় ডুবল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১–০ গোলে হারের লজ্জা দিয়েছে এভারটন।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে একের পর এক সুযোগ সৃষ্টি করলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি রেড ডেভিলরা।

১৩ মিনিটেই বড় সুবিধা পায় ইউনাইটেড। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের সেনেগালিজ মিডফিল্ডার ইদ্রিসা গানা গুইয়ে। কিন্তু ১০ জনের দল নিয়েও ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় এভারটন। গোলটি করেন কিয়ের্নান ডিউসবেরি-হল।

এরপর ম্যাচজুড়ে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করেছিল ব্রুনো ফার্নান্দেস, ব্রায়ান এমবিউমোসহ ইউনাইটেডের অন্য খেলোয়াড়রা। কিন্তু কেউই গোলের মুখ খুলতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। সেই সঙ্গে লিগ টেবিলেও দলটি নেমে গেছে দশম স্থানে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *