হাদি হত্যাচেষ্টায় আটক আরও ২

হাদি হত্যাচেষ্টায় আটক আরও ২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাদি হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার দুদিন পর, রোববার মধ্যরাতে হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ একাধিক ধারায় মামলা করা হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *