স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী

স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী

খামখেয়ালি নয়, স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা— এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রকৃত অর্থে কার্যকরী সংসদ উপহার দিতেই এই কর্মশালা। সংসদে যোগ দেয়া নবীন সদস্যরা যেন মানসিক চাপ না নেন, সেই লক্ষ্যেই এটির আয়োজন। 

তিনি বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন। ইতোমধ্যেই সেই প্রস্তুতি নেয়া হয়েছে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে। এই লক্ষ্যেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *