সারাদেশ

সারাদেশ

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এই পরিস্থিতির সমাধান হবে।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতার প্রমাণ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও দৃশ্যমান উন্নতি হয়নি বলে মন্তব্য করেন তিনি। তবে বিএনপি এ বিষয়ে আশাবাদী বলেও জানান।

এ সময় ক্রিকেট বোর্ড ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা এবং ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশের সম্মান ক্ষুণ্ন করা।

তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয় বলে মন্তব্য করেন।

দেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, বিভিন্ন সংস্কার কার্যক্রম, মুক্ত গণমাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে তিস্তা নদীসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার কথাও বলেন।

বিদেশে অবস্থানরত সমালোচকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ নিয়ে তাদের বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিএনপি অতীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও করবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্থগিত উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গ তার পিতৃভূমি। পরিস্থিতি অনুকূলে এলে তিনি অবশ্যই সেখানে সফর করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *