২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুলের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
এ ছাড়াও পুলিশ কর্মকর্তা ইমরুলের ৬ বছর, শাহবাগ থানায় ওসি আরশাদ হোসেনের ৪ বছর, কনস্টেবল সুজন, নাসিরুল ও ইমাজ হোসেনের ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

