সাদিও মানের গোলে আল নাসরের জয়

সাদিও মানের গোলে আল নাসরের জয়

সৌদি প্রো লিগে নাটকীয় ও উত্তেজনাময় এক রাতের সাক্ষী হলো ভক্তরা। মাঠের ভেতরে জয় আর মাঠের বাইরে বিতর্ক—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আল নাসর। স্বাগতিক আল রিয়াদেকে ১-০ গোলে হারিয়েছে জর্জ জেসুসের শিষ্যরা । ম্যাচের জয় সূচক গোলটি করেন সাদিও মানে ।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রিন্স তুর্কি বিন আব্দুল আজিজ স্টেডিয়াম স্বাগতিকদের হারিয়ে জয় নিয়ে ফিরে সাদিও মানেরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। এদিন সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন আবদুর রহমান ঘারিব। তার দুই পাশে ছিলেন জোয়াও ফেলিক্স ও সাদিও মানে।

মাত্র ১৪ মিনিটেই বড় সুযোগ হাত ছাড়া হয় আল নাসরের। কিছুক্ষণ পর দূরপাল্লার শটে পরীক্ষা নেন ফেলিক্সও। চাপ বাড়াতে থাকলেও প্রথমার্ধের বেশির ভাগ সময় ধরে লড়াই জমিয়ে রাখে আল রিয়াদ। বিরতির পাঁচ মিনিট আগে গোলের দেখা পায় সফরকারীরা। বক্সের মাঝখান থেকে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন মানে। সম্প্রতি আফ্রিকান কাপ জিতে ফেরা সেনেগালিজ ফরোয়ার্ডের সেই গোলেই এগিয়ে যায় আল নাসর।

ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল রিয়াদ।  একাধিক সুযোগও তৈরি করেও জাল খুঁজে পায়নি তারা। ম্যাচের ৮৯ মিনিটে এনেস সালির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ফলাফল বদলে যেতে পারতো। যোগ করা সময়ের চাপ সামলে শেষ পর্যন্ত লিড ধরে রাখে আল নাসরের রক্ষণভাগ।

লিগের শিরোপা দৌড়ে টিকে থাকতে আল নাসরের জন্য এ জয়টি অনেক গুরুত্বপূর্ণ ছিলো। শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আল হিলালের থেকে মাত্র তিন পয়েন্ট পেছনে আল নাসের । অপদিকে লড়াইয়ে টিকে থাকতে আল রিয়াদরে জন্য ও ম্যাচটির গুরুত্ব অনেক । 

এই নিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতলো আল নাসর। মোট ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে আল হিলাল। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৪৬।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *