দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমানের মা আনোয়ারা বেগম (৬১)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনস বাংলাদেশ (ডিক্যাব)।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দাফন ও শেষকৃত্য
মরহুমার জানাজা আগামী মঙ্গলবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল ইউনিয়নে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
শোকবার্তা
ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা শোকবার্তায় উল্লেখ করেন, “তাঁর মৃত্যুতে পরিবার এবং আত্মীয়-স্বজনের পাশাপাশি ডিক্যাব সদস্যরাও গভীরভাবে শোকাহত।”
মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা-সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

