আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে অপসারণ করা হয়েছে। তার স্থলে নতুন প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি পরিচিত।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এডভোকেট তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়।

