শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে ৪ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি।

অন্যদিকে, বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন তারেক রহমান, যিনি একই সঙ্গে ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচিত হন। নির্বাচনী বিধান অনুযায়ী, একাধিক আসনে জয়ী হলে একটি আসন ছেড়ে দিতে হয়। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, ফলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *