শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগ সরকারের সময় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক–বর্তমান ১৪ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়া হবে।

রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। এর মাধ্যমে মামলাটিতে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না, তা স্পষ্ট হবে।

এ মামলায় গ্রেপ্তার থাকা ১০ সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম টিএফআই সেলে সংঘটিত গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা সেনা কর্মকর্তাদের নির্দোষ দাবি করে তাদের অব্যাহতির আবেদন জানান।

এদিকে, রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় আজ সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলমসহ দুই পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। এ মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেপ্তার রয়েছেন এবং তাদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *