লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ

লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ

লিবিয়ার পূর্বাঞ্চলে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে অন্তত ২১টি মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সবাই ছিলেন অভিবাসনপ্রত্যাশী। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অনেক মরদেহে আঘাত ও নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে পাচারকারীদের হাতে তারা নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় অভিবাসনপ্রত্যাশীদের একটি দল থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বন্দিদশা থেকে পালিয়ে আসতে সক্ষম হন। ওই দলটি সাব-সাহারা আফ্রিকা অঞ্চল থেকে উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।

গোপন তথ্যের ভিত্তিতে আজদাবিয়া শহরে তল্লাশি অভিযান চালায় লিবিয়ার প্রশাসন। অভিযানের সময় জমির মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সেখানে গণকবর থাকার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই ঘটনা আবারও লিবিয়ায় মানবপাচার ও অভিবাসনপ্রত্যাশীদের ভয়াবহ ঝুঁকির চিত্র তুলে ধরেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *