রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রূপপুর প্রকল্পে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। পত্রিকায় প্রকাশিত নিয়োগ জালিয়াতি সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়।

‘মোটা অঙ্কের ঘুষে বড় পদ, জাল সনদে স্থায়ী চাকরি’ শিরোনামের এক প্রতিবেদনে দাবি করা হয়, দেশের অন্যতম ব্যয়বহুল ও স্পর্শকাতর এই প্রকল্পে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের কথা থাকলেও বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। অভিযোগে বলা হয়, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে অযোগ্য ও অসাধু ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে এবং জাল সনদের মাধ্যমে স্থায়ী চাকরিও নিশ্চিত করা হয়েছে।

প্রকল্পটির দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এ জনবল নিয়োগে এ ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ ওঠায় আদালত তদন্তের নির্দেশ দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *