রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধান বিচারপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, চলমান বিচারিক প্রক্রিয়া এবং বিচারব্যবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিচার বিভাগের উন্নয়নে ধারাবাহিক সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতি বিচার বিভাগের সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

