রাশিয়ার সাথে চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি

রাশিয়ার সাথে চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি

রাশিয়ার সাথে প্রায় চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরাসি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। 

স্কাই নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। 

জেলেনস্কি বলেন, প্রাণহানির এই তালিকায় স্থায়ী সেনা ছাড়াও যুদ্ধকালীন নিয়োগপ্রাপ্ত সেনারা রয়েছে। যুদ্ধরত বিপুল সংখ্যক সৈন্যের খোঁজ পাচ্ছে না সরকার। যাদের অনেকেই নিহত হয়েছে বলে শঙ্কা করছে ইউক্রেন। এর আগে, সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে জেলেনস্কি দাবি করেছিলেন, যুদ্ধে ৪৬ হাজার সেনা মারা গেছে। তবে রাশিয়ার জন্য এই কর্মকান্ড খারাপ পরিণতি আনতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *