স্প্যানিশ লা লিগায় আজ জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে খেলাটি।
লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে ফিরতে জয়ের বিকল্প নেই কাতালানদের। ক’দিন আগে কোপা দেল রে’র সেমিফাইনালে প্রথম লেগে আটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর মিশনে কোচ হ্যান্সি ফ্লিকের দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্কাস রাশফোর্ডকে পাওয়ার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন বার্সা কোচ। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার খেলার সম্ভাবনা জোরালো বলেই দাবি ফ্লিকের।
উল্লেখ্য, ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সা রয়েছে ঠিক পরেই। তাদের পয়েন্ট ৫৮।

