রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (৯ মার্চ) রাত ১১টায় শান্তিবাগের ভাঙারি গলির একটি রাস্তায় কয়েকজন মিলে সেকান্দারের রাস্তা রোধ করে এবং চাপাতি ও চাইনিজ কুড়ালের মাধ্যমে কুপিয়ে জখম করে বলে জানা যায়।

নিহতের বড় ভাই আমির আলী জানান, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দুইটায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও সেকান্দার তাদের মাদক কার্যক্রমে বাধা দিয়েছিলেন। সেই বিরোধের জেরে তারা সেকান্দারকে খুঁজছিল এবং সুযোগ পেয়ে তার ওপর হামলা চালায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করছে শাহজাহানপুর থানা পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *