যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা, তালিকায় কারা

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা, তালিকায় কারা

যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আরও ৭টি দেশ যুক্ত করেছে মার্কিন প্রশাসন। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন করে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো— লাওস, সিয়েরা লিওন, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া।

এর আগে গত জুন মাসে ট্রাম্প প্রশাসন ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। দেশগুলো হচ্ছে— ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এছাড়া আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরও ১৫টি দেশ যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টিতে।

তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের মুখে পড়তে হবে। হোয়াইট হাউস জানিয়েছে, এসব দেশে নাগরিকদের তথ্য স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে গুরুতর ঘাটতি রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *