মালাইকা-সোরাবের প্রেমের গুঞ্জন, বললেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’

মালাইকা-সোরাবের প্রেমের গুঞ্জন, বললেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’

বলিউড তারকা মালাইকা অরোরার আবারও প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি অভিনেতা ও মডেল সোরাব বেদির সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই অনেকেই ধারণা করতে থাকেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন এই বলিউড তারকা।

তবে এই গুঞ্জনের বিষয়ে কথা বলেছেন সোরাব। তিনি বলেছেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’, অর্থাৎ মালাইকা কেবলই তার বন্ধু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোরাব বেদি বলেন, এক পার্টিতে প্রথম মালাইকা অরোরার সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

তিনি বলেন, ‘আমার মেন্টরদের মাধ্যমে মালাইকার সঙ্গে পরিচয় হয়। এরপর আমরা বন্ধু হয়ে যাই। আমাদের মধ্যে এর বেশি কিছু নেই।’

এর আগে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। ভক্তদের আগ্রহও বেড়ে যায়, কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

২০২৪ সালেও মালাইকার নাম জড়িয়েছিল ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে। একটি কনসার্টে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *