মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ রায় দেন।

এ মামলায় ২০২৩ সালের ৩০ নভেম্বর খান আকরাম খানসহ সাত আসামিকে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে আনা সব কটি অভিযোগ প্রমাণিত হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *