মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের এই মামলার তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে চৌধুরী মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক, আর চৌধুরী মামুন কারাগারে রয়েছেন।

এর আগে, গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের (১৩ নভেম্বর) দিন নির্ধারণ করেছিল এবং জানিয়েছিল, রায়ের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এদিকে, রায় ঘোষণার তারিখ প্রকাশের পর সুপ্রিম কোর্ট সেনাসদরে একটি চিঠি পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *