মাদারীপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধরা আগগুনে পোড়ালো প্রাইভেটকার

মাদারীপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধরা আগগুনে পোড়ালো প্রাইভেটকার


মাদারীপুরে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের চাপায় এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা গাড়িটি পুড়িয়ে দেয়। এতে আরও এক শিশু গুরুতর আহত হয়।

শুক্রবার রাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর শহরের পুরান বাজার পোস্ট অফিস এলাকার আমেরিকাপ্রবাসী ব্যবসায়ী জুয়েল চৌধুরীর ছেলে সাদমান চৌধুরী (১৪) চার বন্ধুকে নিয়ে বিকেলে লং ড্রাইভে বের হয়। সন্ধ্যার দিকে শিবচরের শেখপুর ব্রিজ এলাকায় বেপরোয়া গতিতে তাদের গাড়ি এক পথচারীকে ধাক্কা দিলে স্থানীয়রা সাদমানকে তাড়া করে।

তাড়া খেয়ে দ্রুতগতিতে শহরের দিকে ফিরে আসার পথে বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজের কাছে সাদমানের গাড়ি স্থানীয় দেলোয়ার কাজীর ১০ বছরের ছেলে সুরিয়া কাজীকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় মীম আক্তার (১০) গুরুতর আহত হয় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে বিক্ষুব্ধ জনগণ প্রাইভেটকারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শিশুর পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *