মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩


মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া গ্রামের দেলোয়ার শিকদারের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন আব্দুর মহিম (৩০), মহসিন (৪৫) এবং আরেকজন অজ্ঞাত ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, আর নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে থানা পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *