ময়নাতদন্ত সম্পন্ন; শেষ গোসলের জন্য হৃদরোগ হাসপাতালে যাচ্ছে নিথর হাদি

ময়নাতদন্ত সম্পন্ন; শেষ গোসলের জন্য হৃদরোগ হাসপাতালে যাচ্ছে নিথর হাদি

ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে বের করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশে নেওয়া হয়। সেখানে গোসল শেষে জানাজার জন্য মরদেহ বের করা হবে। দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

এদিকে শনিবার ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন। আজ (শনিবার) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *