মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন। মার্কিন সেন্ট্রাল কমান্ড অঞ্চলের অধীনস্থ ভারত মহাসাগরে অবস্থান নিয়েছে বহরটি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফোর্বস এ তথ্য জানায়। 

যুক্তরাষ্ট্রের নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তিনটি ফুটবল মাঠের সমান এই নৌযান রণাঙ্গনের সবার্ধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। এর বহরে প্রায় ৭ ধরণের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার ও নৌযান রয়েছে। 

এছাড়াও রয়েছে তিন ধরনের আকাশযান ও বিভিন্ন হেলিকপ্টার। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পর বিমানবাহী রণতরীটি দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে নেয়া হয়। মধ্যপ্রাচ্যসহ উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগলিক অবস্থান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *