মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় আটকে পড়া নাগরিকদের জন্য ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার ওপর এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছে দোহা। এমনকি প্রয়োজনের এটির সময় আরও বাড়ানো হতে পারে।
বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়।
উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে দোহা।

