বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দ্বীপে আটকে রাখা হয়েছে উল্লেখ করে অবিলম্বে ভাসানচর শরণার্থী শিবির বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাইল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠনটি।
৫ বছর ধরে পরিচালিত একশটিরও বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রণীত ৩৬ পৃষ্ঠার প্রতিবেদনে দাবি করা হয়, ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীরা গুরুতর বিধিনিষেধের মুখে রয়েছে। যাকে ‘নির্বিচারে আটক’ হিসেবে উল্লেখ করে সংস্থাটি।
সংস্থাটির পরিচালক বলেন, শরণার্থী হওয়া কোনো অপরাধ নয়। কিন্তু কর্তৃপক্ষ শরণার্থীদের সাথে এমন আচরণ করছে, যা মানবিকতার পরিপন্থী।

