ভারতীয় আধিপত্যবাদী মনোভাব মেনে নেয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতীয় আধিপত্যবাদী মনোভাব মেনে নেয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ভণ্ঢুলের কথা বলছেন। ভারত সরাসরি আমাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে।  ভারতীয় আধিপত্যবাদী মনোভাব মেনে নেয়া হবে না। আওয়ামী লীগের বিচারকার্যে ভারত যেন বাধা না দেয় বলেও মন্তব্য করেন তিনি।  

তিনি সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন। 

সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এটা ইসির বিধি বহির্ভূত কাজ। ইসি লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের প্রতি বধির আর অন্ধ। গণভোটে হ্যাঁ দিয়ে পুরান বন্দোবস্তকে বিদায় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মির্জা আব্বাস রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিল। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।

নিজ নির্বাচনী এলাকার সমস্যা নিয়ে বলতে গিয়ে পাটওয়ারী বলেন, ঢাকা মেডিকেল আসলে কোনো মেডিকেল না। এখানে একটা ভূতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। আমরা ঢামেক আধুনিকায়ন করবো। আরিফুল ইসলাম আবিদের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন আগে আওয়ামী লীগ হামলা করত। এখন বিএনপি হামলা করে। কেউ আমাদের ভোট কেড়ে নিতে চাইলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *