বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশবৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশবৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশবৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশবৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ায় এখন বেশ কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগার যুবারা। শেষ ম্যাচ জয়ের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচে চোখ রাখতে হবে তাদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।  ছবি: আইসিসি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: আইসিসি

খেলার সময়১ মিনিটে পড়ুন

মঙ্গলবার (২১ জানুয়ারি) বুলাওয়েতে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে আগামী ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াই।


কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টিতে ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনার পরও মাত্র ১০ ওভার খেলা সম্ভব হয়েছে। ওই সময়ে নিউজিল্যান্ড ১ উইকেটে ৫১ রান তুলেছিল। এরপর আবার বৃষ্টি নামলে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করা হয়। নিয়ম অনুযায়ী পয়েন্ট ভাগ করে নেয় দুই দল।


আরও পড়ুন: ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা 


এর আগে ১৭ জানুয়ারি একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানে রয়েছে যুবারা।


এমন অবস্থায় বাংলাদেশের পরের রাউন্ডে যেতে হলে যুক্তরাষ্ট্রকে হারানোর পাশাপাশি আশায় থাকতে হবে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড যেন হেরে যায়। ২০২০ সালে যুব বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ।  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *