বুথে পর্যাপ্ত টাকা রাখা এবং নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

বুথে পর্যাপ্ত টাকা রাখা এবং নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

নিয়মিত ব্যাংকিং বন্ধ থাকায় ঈদের ছুটিতে এটিএম-এ লেনদেন বাড়ে কয়েকগুণ বেশি। তাই এ সময়ে প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকাররা বলছেন, গ্রাহক সেবা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। ছুটির সময়ে কেন্দ্রীয়ভাবে ২৪ ঘন্টাই পর্যবেক্ষণ করা হবে প্রতিটি বুথ।

এদিকে, গতকাল শেষ হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। নির্বাহী আদেশে আগামীকাল বুধবার-ও ছুটি ঘোষণা করায় আজ থেকেই শুরু হয়েছে ছুটি। বিশেষ ব্যবস্থায় বুধ ও বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকলেও নিয়মিত লেনদেন বন্ধ থাকবে ৭দিন।

এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। কিন্তু বুথে পর্যাপ্ত টাকা না থাকা এবং যন্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিড়াম্বনায় পড়তে হয় গ্রাহদের। ভোগান্তি এড়াতে এবার আগেই উদ্যোগ নিয়েছে ব্যাংক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *