বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়লো তেলের দাম

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়লো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার কারণে তেলের সরবরাহে ঝুঁকি দেখা দেয়ায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়লো তেলের দাম। মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

গত সোমবার, ব্রেন্ট ক্রুডের দাম $৮২.৩৭ পর্যন্ত ওঠে, যা গত বছরের জানুয়ারির পর সর্বোচ্চ। যদিও পরে কিছুটা নেমে $৭৯-এর মধ্যে স্থিত হয়।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) ক্রুডও $৭২.৪০ প্রতি ব্যারেল পৌঁছেছে, যা আগের সেশনের তুলনায় ৬.৩ শতাংশ বেশি।

মার্কেট বিশ্লেষক টনি সিক্যামর জানিয়েছেন, ‘এখন পর্যন্ত উত্তেজনা শিথিলের কোন আশা নেই। হরমুজ প্রণালী কার্যত বন্ধ এবং ইরান যদি অঞ্চলটির অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে, তাহলে তেলের দাম আরও বাড়তে পারে।’

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা যত বেশি দীর্ঘায়িত হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম তত বেশি ওঠার সম্ভাবনা থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *