বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রাখার অভিযোগে গ্রেফতার নোবেল

বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রাখার অভিযোগে গ্রেফতার নোবেল

আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর ডেমরা থানা পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান। তিনি জানান, ওই মামলায় আদালত থেকে জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই নোবেলকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে, অনুষ্ঠানে অংশ না নিয়ে প্রতারণার অভিযোগে ২০২৩ সালে তাকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়া ২০২৫ সালের ২০ মে এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। সে সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *