সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। সেই কমিশন প্রায় ৭০টির মতো সুপারিশ করেছে এবং সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে।
তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা দেশের জাতীয় জীবনে আর না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
মন্ত্রী আরও মন্তব্য করেন, এ ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল একটি উদ্দেশ্য, যা কেবল তারাই করতে পারে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

