বিজয় দিবসে কোনো রকম অস্থিরতার সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজয় দিবসে কোনো রকম অস্থিরতার সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, বিজয় দিবসেও অস্থিরতার কোনো আশঙ্কা নেই।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবসের মূল আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আর সামগ্রিক আইনশৃঙ্খলা নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। “এবারও সবাই শান্তিপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে,” উল্লেখ করে তিনি জানান, কর্মসূচিতে বড় কোনো পরিবর্তন নেই—গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।

ভোরের কাগজের অনলাইন সম্পাদককে মধ্যরাতে ডিবি পুলিশ তুলে নেওয়ার ঘটনায় তিনি বলেন, “এটা এখনই শুনলাম। অনুসন্ধান করে পরে বিস্তারিত জানানো যাবে।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *