বিএনপি প্রার্থী সরওয়ারের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

বিএনপি প্রার্থী সরওয়ারের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করে আদালত এ আদেশ দেন।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রামের এই আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

অন‍্যদিকে, জামায়াত প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *