বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করলে উভয়পক্ষে মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যরা দূরবর্তী স্কুল ঘরে অবস্থান নেয়।

পরবর্তীতে, তল্লাশি অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় আবারও জেএসএস (মূল) ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ফলে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অভিযানে এলাকা হতে ১টি সাবমেশিনগান (এসএমজি), ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ১টি পিস্তল পোচ, ১টি রাউটার, ৫টি রাউন্ড এসএমজি’র খালি খোসা এবং ইন্ডিয়ান রুপিসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *