বলিভিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৭

বলিভিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৭

ভারী বর্ষণের কারণে পূর্ব বলিভিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং এখনও কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণে নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে সরকারি বিভিন্ন স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়ে গেছে। নদীর পানি বেড়ে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে এবং শতাধিক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।

বন্যাকবলিত এলাকায় বর্তমানে জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন। পানিতে আটকা পড়েছে গবাদি পশু, পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও ফসলি জমি। বন্যায় কমপক্ষে ৬০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বন্যার পরিস্থিতি বিবেচনায় বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ সরকারি প্রাসাদে একটি সংকট ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *