প্লে-অফের ফিরতি লেগে আজ রাতে জমজমাট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। Real Madrid নিজেদের মাঠ Santiago Bernabéu Stadium-এ স্বাগত জানাবে Benficaকে। একই সময়ে মুখোমুখি হবে Paris Saint-Germain ও AS Monaco। দুটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।
এই ম্যাচের মধ্য দিয়ে ১৩ বছর পর বার্নাব্যুতে ফিরছেন সাবেক রিয়াল কোচ José Mourinho। তবে লাল কার্ডের কারণে ডাগআউটে দেখা যাবে না বেনফিকার কোচকে। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছিল পর্তুগিজ ক্লাবটি। সেই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন Vinícius Júnior। ম্যাচটিতে বর্ণবাদী আচরণের শিকার হন তিনি, যার জেরে সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছেন বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রেসতিয়ান্নি।
এদিকে লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে CA Osasunaর কাছে হেরেছে রিয়াল। ইনজুরিতে ভুগছেন Jude Bellingham, Éder Militão ও ডিন হাউসেন। নিষেধাজ্ঞার কারণে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্রথম লেগে ৩-২ ব্যবধানে জিতেছে। এবার ঘরের মাঠে আরেকটি জয় পেলেই নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পিএসজি— শেষ পাঁচ দেখায় চারটিতেই জিতেছে Luis Enriqueর শিষ্যরা, বিপরীতে এক জয় মোনাকোর।
লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে মোনাকো হেরেছে RC Lensর কাছে, অন্যদিকে জয় পেয়েছে পিএসজি। তবে ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না Ousmane Dembélé।

