প্রত্যাবর্তনের গল্প লিখতে গিয়ে অন্তিম সময়ে কলমের নিব ভেঙে যাওয়ার কষ্টে যেন পুড়ছে য়্যুভেন্টাস। অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইতালিয়ান ক্লাবকে বিদায় করে শেষ ষোলোতে নাম লিখিয়েছে গ্যালাতাসারে।
তুরস্ক থেকে ৫-২ গোলে হেরে বাড়ি ফিরেছিল ‘দ্য ওল্ড লেডি’। প্রথম লেগের সেই বিশাল ব্যবধান ঘুচিয়ে ৯০ মিনিটে ৩-০ তে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু অতিরিক্ত সময়ে ভিক্টর ওসিমেন ও বারিশ ইলমাজের গোলে য়্যুভেন্টাস সমর্থকদের কাঁদিয়ে শেষ ষোলোতে নাম লেখায় তুর্কি ক্লাব গ্যালাতাসারে।

