পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও দেশের বাইরে বসবাসরত ভোটারদের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগারে থাকা ভোটার ৬ হাজার ২৮৩ জন।

পোস্টাল ব্যালটে ভোট,
ত্রয়োদশ সংসদ নির্বাচন,
গণভোট,
প্রবাসী ভোটার,
পোস্টাল ভোট বিডি,
নির্বাচন কমিশন,
বাংলাদেশ নির্বাচন,
ভোটার নিবন্ধন,
বিদেশে ভোট

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন হয়েছে, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। মোট ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই ব্যবস্থার আওতায় নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই অ্যাপ ব্যবহার করে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ডাকযোগে ফিরতি ব্যালট পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ভোটাররা ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *