পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে টাইগাররা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ—১ ডিসেম্বর ইস্ট লন্ডন, ৩ ডিসেম্বর গকেবেরা এবং ৭ ডিসেম্বর কেপটাউনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর কিম্বারলিতে। বাকি দুটি ম্যাচ ১২ ও ১৩ ডিসেম্বর যথাক্রমে বেনোনি ও সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টই চলমান ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। তাই সিরিজটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। একই চক্রে নিজেদের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও আরও ছয়টি টেস্ট খেলবে প্রোটিয়ারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *