পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জামায়াত আমিরের

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জামায়াত আমিরের

জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। দুটি তদন্ত রিপোর্ট তৈরি হলেও তা জনসমক্ষে আসেনি বলে তিনি দাবি করেন। সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ পেলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত হলে জাতির দায়মোচন হবে। প্রতিহিংসা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার প্রত্যাশা।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ২০২৪ সালের পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *