রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল ১১টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংস্থার জানানো অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ শাহবাগের ফুটওভার ব্রিজের পাশে থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

